• Latest News

    চকরিয়ায় প্রতারণা মামলায় যুবলীগ নেতা নুরুল আবচার গ্রেফতার

    কক্সবার্তা ডেস্ক :
    কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ওই পরোয়ানা হাতে পাওয়ার পর মঙ্গলবার রাতে পৌরশহরের চিরিঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
    গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মো. নুরুল আবচার (৪৪)। তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার মৃত হাজি নজির আহমদ সওদাগরের পুত্র এবং উপজেলা যুবলীগের দায়িত্বশীল নেতা।
    চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানা জানান, পৌরসভার স্টেশন পাড়ার মৃত নজির আহমদের ছেলে নুরুল আবচারের বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। এই পরোয়ানা হাতে পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় প্রতারণা মামলায় যুবলীগ নেতা নুরুল আবচার গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান