মোঃ নিজাম উদ্দিন, ডুলাহাজারা : রামু উপজেলার ঈদগড়ে সর্ব প্রথম এবার দূর্গোৎসব পালিত হয়েছে। ঈদগড় সনাতনী যুব সংঘের উদ্যোগে রাজঘাটাস্থ হিন্দু পাড়া সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে উৎসব মুখর পরিবেশে এই প্রথম দূর্গাপুজা উদযাপিত হয়। গত ৮ অক্টোবর রাত ৯ টায় পূঁজা মন্ডপে ধর্মীয় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে। সর্বেশেষ ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়াদশমীর দিন কক্সবাজার সমুদ্র সৈকতে দূর্গা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এতে পুজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন বিজন দে রানা, সহ সভাপতি কাজল সুত্র ধর ও সোহল শর্মা, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাশ, সহ সাধারণ সম্পাদক রূপন দে ও বিপ্লব শর্মা, অর্থ সম্পাদক বাসু দে, সহ অর্থ সম্পাদক জয় আচার্য্য ও সুব্রত দে, সার্বিক পূজা পরিচালনায় নয়ন ধর, সাংগঠনিক সম্পাদক ছোটন শর্মা ও কিরণ ধর, সহ সাংগঠনিক সম্পাদক নিখিল দে ও সুমন পাল, যুগ্ন সম্পাদক রিপন ধর, সহ যুগ্ন সম্পাদক পালাশ ধর ও আশিষ দে, প্রচার সম্পাদক প্রদীপ ধর, সহ প্রচার সম্পাদক রাজীব দে ও আপন ধর, সাংস্কৃতিক সম্পাদক মিন্টু শর্মা, উদয়ন দে ও বিশ্বজিৎ সুত্র ধর, মঞ্চ সজ্জায় বিজয় দাশ, চয়ন দে, ধ্রুব ধর, সুমন শর্মা ও অমৃত শর্মা, অতিথি আপ্যায়নে ছিলেন আনন্দ দে, রিপন শর্মা ও মাইকেল দে।
ঈদগড় সনাতনী যুব সংঘের অর্থ সম্পাদক বাসু দে বলেন 'আমাদের সংগঠনের প্রচেষ্টায় ও স্থানীয়দের সহযোগীতায় সর্বপ্রথম দূর্গোৎসব পালন করতে পেরেছি। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অন্যরকম আনন্দ অনুভূতি লক্ষ্য করা গেছে। উৎসব উদযাপনে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতা থাকায় তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। এবারের মতো সকলের সহযোগীতা পেলে আমরা প্রতি বৎসরই সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পালন করতে পারব বলে আশাকরি।'
ঈদগড়ে সর্বপ্রথম দুর্গোৎসব পালনে যুবসংঘের সহযোগীতাকারী সদস্যারা হলেন- রনি দে, এমন দে, শাকিল শর্মা, রাসেল দে, প্রকাশ ধর, চিন্তু শর্মা, সাগর শর্মা (বাবু), নিউটন ধর, সোহেল দে, আশিষ শর্মা, রাজ ধন কর্মকার, মিটন ধর, শান্তি শর্মা, সনজিৎ আচার্য্য, মিন্টু শর্মা, বিরেশ্বর কর্মকার, সুমন দে (সোনা), রুপন দে, লালু দে, সজন দাশ, রাজিব ধর, বিপ্লব কর্মকার (মনু), নয়ন মণি দে, মাইকেল শর্মা, ডালিম সুত্র ধর, শিল্পী জনি দে, ইমন আচার্য্য, টিপু দে। প্রবাস থেকে সহযোগিতাকারীরা হলেন নির্মল কান্তি শর্মা, সুনিল চন্দ্র দাশ, পলাশ শর্মা, সাধন কর্মকার, প্রিয়তোষ দে, শুভধন রুদ্র, গোতম চন্দ্র নাথ, ঝুন্টু শর্মা, রুবেল চন্দ্র দাশ ও দিলিপ ধর।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগড়ে সর্ব প্রথম দূর্গোৎসব উদযাপিত
Rating: 5
Reviewed By: Unknown