আজ বুধবার ১০ই মহররম পবিত্র আশুরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বে মুসলমানরা পালন করেন।মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রাঃ) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারাবিশ্বে মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দিবসটির গুরুত্ব তুলে ধরেছেন। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি পালিত হচ্ছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, ‘কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মোহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণ করেন। দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্রতম। তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।’
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আজ মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন পবিত্র আশুরা
Rating: 5
Reviewed By: Unknown
