• Latest News

    লামায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

     
     
    নিজস্ব প্রতিবেদক:
     
    মায়ের সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় হাবিজা আক্তার কলি (১১) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিনগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর পাড়ায় এ ঘটনা ঘটে। হাবিজা আক্তার কলি ইসলামপুর পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। সে আজিজনগর নগরের মারেফুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় হাবিজা আক্তার কলি ছোট ভাইকে কোলে নিলে আদর করার সময় মাটিতে পড়ে ব্যাথা পেলে মা অজিফা খাতুন বকাবকি করেন। এর কিছুক্ষণ পর সে অভিমান করে নিজের কক্ষে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে স্বজনেরা তাকে ফাঁসিতে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে আজিজনগর বাজারের ফার্মেসীতে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রী হাবিজা আক্তার কলির আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ খালেদ সাংবাদিকদের বলেন, শনিবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান