• Latest News

    ডুলাহাজারায় টমটমের ধাক্কায় শিশু নিহত

     
     
     
    মোঃ নিজাম উদ্দিন:
     
     
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে টমটমের ধাক্কায় পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে।
    নিহত শিশু লাবন্য ইউনিয়নের পশ্চিম মাইজ পাড়া গ্রামের হাজী জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
    নিহতের পারিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান সপরিবারে হাজী জসিম উদ্দিন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার পাশ দিয়ে মহসড়ক পর্যন্ত পৌছেন। মহাসড়ক পারাপারের সময় অতর্কিত অবস্থায় ডুলাহাজারা বাজার থেকে উলুবনিয়াগামী একটি টমটমের সাথে শিশু লাবন্যের স্বজোরে লাগে। তাৎক্ষণিক মুমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আট ঘন্টা চিকিৎসার শেষে শিশুটি মারা যায়।
    নিহতের ঘটনা সত্যতা জানান ডুলাহজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। এদিকে শিশু লাবন্য নিহতের ঘটনায় তার পরিবার ও স্বজনদের শোকের ছায়া নেমে আসে
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় টমটমের ধাক্কায় শিশু নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান