বিদেশ বার্তা:
নিজের মেয়েকে ধর্ষণ করার দায়ে এক হাজার ৫০৩ বছরের কারাদণ্ড দেয়া হল এক ব্যক্তিকে। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।
শনিবার এই নির্দেশ জারি করে ফ্রেনসো সুপিরিয়র কোর্ট। এই আদালতের ইতিহাসে দীর্ঘতম কারাদণ্ডের ইতিহাস বলে জানানো হয়েছে।
৪১ বছরের দোষী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এর ফলে তার মেয়ের পরিচয়ও প্রকাশ পেয়ে যেতে পারে। তার জন্যই এই সতর্কতা নেওয়া হয়েছে।
২০০৯ সালের মে থেকে ২০১৩ সালের মে। দীর্ঘ চার বছর ধরে নিয়মিত নিজের টিনএজ মেয়েকে ধর্ষণ করেছে বিকৃতকাম ওই ব্যক্তি। সপ্তাহে তিন থেকে চারদিন মেয়েকে ধর্ষণ করত সে। তার আগে পরিচিত একজনের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছিল কিশোরী মেয়েটি। বাবার কাছে সে কথা জানাতে গেলে, তার প্রতিবাদ করাতো দূরের কথা, বাবা নিজেই তাকে ভোগের বস্তু বানিয়ে তোলে।
অবশেষে ২০১৩ সালে কিছুটা বড় হওয়ার পর সাহস করে একদিন পুলিশের কাছে সব জানায় মেয়েটি। বাবার স্নেহ-ভালোবাসা কাকে বলে, তা কোনো দিনও সে জানেনি বলে আদালতে জানায় বর্তমানে ২৩ বছরের ওই তরুণী। বরং বাবা বলতে তার কাছে এক বিভীষিকা। জঘন্য এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে ১৫০৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রেনসো সুপিরিয়র আদালত।