চকরিয়া অফিস :
চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও বন মামলার দুই পলাতক আসামী সহ ১৩ জন কে গ্রেফতার করেছে। গতকাল শনিবার ভোর রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
চকরিয়া থানার এস আই আশরাফুল ইসলাম জানান তার নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতি ও বন মামলার দুই পলাতক আসামী কে বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্র্রেফতারকৃতরা হলেন ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকার সুলতান আহমদের ছেলে মুবিনুল আলম প্রকাশ পুতুইন্যা ডাকাত(৩৫)ও একই এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে নুরুল আবচার (৩৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্বে চকরিয়া থানায় ডাকাতি, দৃস্যুতা ও বন মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এলাকাবাসী জানায় একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে নুরুল আজিম ও এরা ২ জন অবৈধ অস্ত্র নিয়ে এলকায় ডাকাতি, দস্যুতা,জমি দখল, রিজার্ভ বনের গাছ কাটা সহ নিরীহ মানুষের উপর অত্যচার চালিয়ে ত্রাস সৃষ্টি করত। এ ছাড়া ও পুলিশ ওইদিন ভোরে উপজেলার পৌরসভা, বরইতলী, পূর্ব বড়ভেওলা,সাহারবিল, ফাঁসিয়াখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আরো ১১ জন পলাতক আসামী কে গ্রেফতার করেছে।
(আ.ম)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি ও
বন মামলার দুই আসামী সহ গ্রেফতার-১৩
Rating: 5
Reviewed By: Unknown