• Latest News

    দুর্নীতির অন্যতম শাখা সেবা দানকারী কতিপয় ডাক্তারের চেম্বার


    দুর্নীতির অন্যতম শাখা হিসেবে জনগনের সেবাদানকারী কিছু শ্রেণীর ডাক্তারী পেশাকে নির্ধারণ করা যায়। সচেতনচক্ষুর অন্তরালে দেশের কতিপয় ডাক্তারেরা প্রতিনিয়ত এমহৎ পেশাকে কলুষিত করে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত প্রতারণার স্বীকার হচ্ছে নিরীহ জনগণ। আবার ডাক্তারের পকেট ভর্তি করতে গিয়ে অনেক জীবন অকালে ঝরে পড়ছে। এশাখায় সাধারণ মানুষের ধারনা কম থাকায় তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও তেমন খুঁজে পায় না। তাদের নির্মম অত্যাচারে ধুকে ধুকে শেষ পর্যন্ত নিজেকে বলির পাঁটা হতে হয়।
    মহৎ পেশাটি নিয়ে শিক্ষানিবেশকালে শপথ থাকে ওই পেশা নিয়ে আজীবন জনগণের সেবা করবে, এলাকার গরিবদের বিনা খরচে চিকিৎসা করবে, মানুষকে চিকিৎসা করতে করতে নিজেকে উৎসর্গ করবে ইত্যাদি। কিন্তু শেষপর্যন্ত আলাদীনের আশ্চর্য প্রদীপটি হাতে পেলেই কিস্তিমাত। ভুলে যায়ে সেই শপথ আর কাহিনী।
    একটু লক্ষ্য রাখলে এঅসাধুদের আসল চেহারা স্পষ্ট হয়ে যায়। উদাহরনস্বরুপ ব্যাথার একটি রোগীকে দুতিন দিনের ঔষধে যে জায়গায় সেরে যায় তাকে ১০/১৫ টাকার ডায়াক্লোফেনাক ইনজেকশন পুশ করে ৮০/১২০ টাকা নেওয়ার কোন মানে হয় না।
    এছাড়া নিজেকে ভাল ডাক্তার জাহির করতে শক্তিশালী এন্টবায়োটিক ইনজেকশানতো রয়েছেই। অতিদ্রুত রোগ ভাল হতে অকারণে এসব ইনজেকশান রোগীকে প্রয়োগ করতেও দেখা যায়। ডাক্তাররাও জানে কোন রোগের টেবলেট ক্যাপসুল ব্যার্থ হওয়ার পরই এই ইনজেকশান। রোগের তীব্রতা না হয়ে প্রথম পর্যায়ে ইনজেকশান মানেই হল ডাক্তারের পকেটের টাকা কামাই ও বিক্রেতার দ্বীগুন লাভ। যে এন্টবায়োটিক ইনজেকশানের গায়ে ১৫০/১৯০ টাকা বিক্রয়মূল্য লিখা থাকে তা বাজার থেকে পাইকারী কেনা মাত্র ৮০/৯০ টাকা। এদিকেও রোগী বা সাধারন মানুষেরা প্রতারিত। কোম্পানির কমিশান ও দ্রুত রোগ ভাল করতে ছোট্ট শিশুকে প্রথম পর্যায়ে ওসব ইনজেকশান ব্যাবহার করে থাকেন। এতে তড়িৎ গতিতে রোগ ভাল হলেও পরবর্তিতে শিশুটির জীবনে দুঃখ বয়ে আনার সম্ভাবনা বেশি। এই প্রতারণার পেছনে শুধু ডাক্তার নয় পাশাপাশি ঔষুধ কোম্পানিরাও দায়ী।
    পরিক্ষা বানিজ্য ডাক্তারদের আরেকটি প্রতারণার ফাঁদ। সাধারণত দেখা যায় রোগীকে প্রয়োজনের বাইরেও অতিরিক্ত পরীক্ষা করিয়ে নেয় এই কথিপয় ডাক্তার। পরিক্ষাগারে রোগীর কাছ থেকে নেওয়া অর্ধাংশ থেকে এক তৃতীয়াংশ টাকা যায় ডাক্তারের পকেটে। উল্লেখিত ইনজেকশান ও পরিক্ষার ব্যাপারটি যদি মাইক ব্যাটারি একজনের হয় তাহলেতো কথাই নেই। এভাবে দেশের জনসাধারণ যুগযুগ ধরে এপ্রতারণার স্বীকার হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন যদি বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করে তাহলে সাধারন মানুষের জীবণ নিয়ে প্রতারনা থেকে অনেকাংশ রক্ষা পেত।
    (উপরোল্লেখিত অভিযোগগুলো সকল চিকিৎসকের জন্য প্রযোজ্য নয়)
    মোঃ নিজাম উদ্দিন
    চকরিয়া

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দুর্নীতির অন্যতম শাখা সেবা দানকারী কতিপয় ডাক্তারের চেম্বার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান