বিনোদন ডেস্ক:
বহুদিন ধরেই সোনমের সঙ্গে একটা নাম জড়িয়ে
গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনে। বি-টাউনের গুঞ্জন, তিনি নাকি দিল্লির একটি নামকরা
ফ্যাশন ব্র্যান্ডের মালিকের সঙ্গে প্রেম করছেন। বহুবার নিজের সাক্ষাত্কারে ওই ফ্যাশন
ব্রান্ডকে নিজের ‘প্রিয় ব্রান্ড’ বলে জানিয়েওছেন সোনম। শোনা যাচ্ছে সেই ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ইদানিং লন্ডনেই থাকছেন সোনম।
সম্প্রতি মুম্বইয়ের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ভাই হর্ষবর্ধন কপূরের ‘মির্জেয়া’ ছবির প্রচারে লন্ডনে গিয়েছেন সোনম। আর সেখানে গিয়ে কোনও হোটেলে না থেকে আনন্দের সঙ্গে ওঁর সেন্ট্রাল লন্ডনের বাড়িতেই রয়েছেন সোনম। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কিছুদিন আগেই আনন্দ মুম্বইয়ে এসেছিলেন। তখন সারাক্ষণ সোনম ছিলেন ওঁর সঙ্গে।
এই বিষয়ে সোনমের এখনও কোনও প্রতিক্রিয়া
পাওয়া যায়নি। তাই এই খবর কতটা সত্যি তাও
এখনই বলা সম্ভব নয়।-আনন্দবাজার
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সেই ব্যবসায়ীর সাথে লন্ডনে থাকছেন সোনম
Rating: 5
Reviewed By: Unknown