• Latest News

    'আজরাইল আমাকে চিনে না' -লামার ১৪৫ বছর বয়সী শক্তিধর বৃদ্ধা

    পাহাড়ী জনপথ লামা উপজেলার ফাঁসিয়াখালী
    ইউনিয়নের কমিউনিটি সেন্টার বাজার সংলগ্ন
    এলাকার বাসিন্দা ১৪৫ বছরের বৃদ্ধ মোখলেছুর রহমান বললেন,- আযরাইল আমারে চিনে না । আযরাইল পাহাড়ী জনপথ পেরিয়ে আমারে চিনতে আধ-ঘাট পার হয়ে আমার বাড়ীতে আসতে আরো ২০-২৫ বছর সময় লাগবে বলে হেঁসে হেঁসে বললেন হাঁসি-খুশি মনের এই বৃদ্ধ।
    পার্বত্য বান্দরবান জেলার পাহাড়ী জনপথ লামা
    উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি
    সেন্টার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত হুল
    মিয়ার পুত্র মোখলেছুল রহমান জানান, আমার জন্ম লক্ষিপুর জেলায়। ২০ বছর বয়সে আমি ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টার এলাকায় এসে ঝাঁক-জঙ্গল পরিষ্কার করে প্রথমে একটি ঝুপড়ী ঘর নির্মাণ করি। পরবর্তীতে ছোট্ট একটি দোকান নির্মাণ করে বিকি-কিনি শুরু করি। একদিন আমি বাড়ী যাওয়ার সময় পথে একটি বড় চিতা বাঘ পড়লে আমার হাতে থাকা লাঠি দিয়ে এক বারি দিলে বাঘটি মাটিতে লুঠিয়ে পড়ে। আমি পরপর আরও কয়েক বারি দিলে মূহুর্তের মধ্যে বাঘটির মৃত্যু ঘটে।
    ঐ বাঘটি দেখার জন্য পরদিন শত শত নারী-পুরুষের বিড় জমে। ঐ সময় আমার শরীরে ওজন ছিল ৩মন ১০ কেজি। এখন বাবা আমার সেই শক্তি নেই। এখন মাত্র আমার শরীরের ওজন ১ মন। এখনো আমি দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি।
    এটা আমার আল্লাহর কাছে বড় শোকরিয়া । চা
    চক্রের এক পর্যায়ে বৃদ্ধ মোখলেছুর রহমান হেঁসে
    হেঁসে বললেন, আযরাইল আমাকে চিনে না বলে
    এখনো বেঁচে আছি। উক্ত বৃদ্ধের কাছে এখনো অতীতের ঘটনা এবং ফাঁসিয়াখালীর থেকে শান্তি
    বাহিনী উচ্ছেদের ঘটনা জানার জন্য অনেকেই তার কাছে যায় বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 'আজরাইল আমাকে চিনে না' -লামার ১৪৫ বছর বয়সী শক্তিধর বৃদ্ধা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান