মহেশখালী প্রতিনিধি : কক্সবাজার সময় ডটকম
মহেশখালী উপজেলার মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় হামলায় একই পরিবারের ৫ বোন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তোজনা বিরাজ করছে। আহত পক্ষের লোকজন জানান, গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এয়ারটেল টাওয়ারের দক্ষিণ পার্শে আহতদের বাপের স্বত্বীয় জমিতে তাদের আনুমানিক এক এককর জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে আহতদের সৎ ভাই মাষ্টার কামাল হোছাইন, জসিম উদ্দিন, রহিম বকসুসহ ৭/৮ জনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাদেরকে গুরুত্বর আহত করে। আহতদের শোর চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তাদেরকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন, মাতারবাড়ী তিতামাঝি পাড়ার বাসিন্দা নূর জাহান (৫৫), দক্ষিণ রাজঘাট এলাকার নূর নাহার (৫২), ভূতী বেগম (৬২), মিরাজো বেগম (৪৫), মোতাহারা বেগম (৩৫)। আহতদের মধ্যে নূর নাহার বেগমের অবস্থা আশংঙ্কাজনক হওয়া তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আহত ৫ বোন তাদের ভাই নামে দাপুটে মাষ্টার কামাল হোসাইনের কাছ থেকে মিরাজের জমি দাবী করলে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি ধমকি দেওয়া তারা সম্প্রতি আইনের আশ্রয় চেয়ে উপরে উল্লোখিত হামলাকারীদের নাম উল্লোখ করে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং ৮৪৭। পরে অভিযোগটি মহেশখালী থানা আমলে নিয়ে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এ.এস আই মোশতাক আহমদকে তদন্ত পূর্বক বাদিদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। মাতারবাড়ী ফাঁড়ি পুলিশের এ.এস আই মোশতাক আহমদ দুই পক্ষকে সালিশের মাধ্যমে মিমাংসা করে বোনের জমি বুঝিয়ে দেওয়ার জন্য মাষ্টার কামাল সহ অপরাপর ভাইদের নির্দেশ দেন। কিন্তু তারা পুলিশের কথা আমলে না নিয়ে বোনদের উপর ক্ষিপ্ত হয়ে এ হামলার ঘটনা ঘটায়।
এ ব্যাপারে সত্যতা জানতে মুঠোফোনে অভিযোগক্ত মাষ্টার কামাল হোছাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে জায়গা জমির বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তিনি এক পর্যায়ে বলে তারা আমাদের উপর হামলার চেষ্টা করায় নিজেদের রক্ষা করতে আমাদের পক্ষ থেকেও হামলা চালানো হয়। জানতে চাইলে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এ.এস আই মোশতাক আহমদ বলেন, আমি কাগজ পত্র ও তদন্ত করে দেখি বোনেরা মিরাজ সূত্রে সম্পতির দাবিদার, কিন্তু বিবাদী মাষ্টার কামাল হোছাইনসহ অপরাপর বিবাদীরা কালক্ষেপন করে বোনদের সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায় বোনেরা সম্পদি দখলে গেলে বাদি বিবাদীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাতারবাড়ী জায়গা জমির বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় হামলায় একই পরিবারে ৫ বোন আহত
Rating: 5
Reviewed By: Unknown