তামিরুল ইসলাম মিল্লাত:
আগামী ২০ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর তাই প্রথম টেস্ট ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
i
প্রথমবারের মতন দলে ডাক পেয়েছেন অনেক নতুন ক্রিকেটার। স্কোয়াডে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ যদিও বিসিবির মতে স্পিনারের বিবেচনায় ডাক পেয়েছেন তিনি। চমকপ্রদ হিসেবে স্কোয়াডে রয়েছেন সাব্বির রহমানও। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস, তাঁর পরিবর্তে স্কোয়াডে সুযোগ মিলেছে আরেক উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।
রঙিন পোশাকে অভিষেকের পর সাদা পোশাকে অভিষেক হতে চলেছে পেসার কামরুল ইসলাম রাব্বির, দলে ফিরেছেন আরেক পেসার শফিউল ইসলাম। সাদা পোশাকে আবারো প্রমাণ করার সুযোগ পেয়েছেন অল রাউন্ডার শুভাগত হোম তবে তাকে স্পিনারের বিবেচনায় স্কোয়াডে রেখেছে বলে জানিয়েছে বিসিবি। তামিম-ইমরুলের ওপেনার বিকল্প হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকারকে।
দলঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, নুরুল হাসান।
