• Latest News

    চকরিয়ায় আ'লীগ নেতার লাশ উদ্ধার

     
    চকরিয়ায় আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার,উপজেলা ছাত্রলীগের শোক।
    এইচ এম রুহুল কাদের চকরিয়া:
    কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওর্য়াড় আওয়ামীলীগের সহ সভাপতি (মজিদ বলি)আব্দুল মজিদের লাশ উদ্ধার।জানাগেছে প্রতিদিনের মত আজ (৪/১০/১৬) ভোরে মসজিদে নামায পড়তে গিয়ে ফিরে না আসলে খোঁজ-খুজি করলে এক পর্যায়ে চকরিয়া বাটাখালী ব্রিজের পাশে সকাল ৬টায় তার লাশ পাওয়া যায়।নিহত আব্দুল মজিদের (মজিদ বলি) পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা বলে জানাগেছে,তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে আসে।এদিকে নিহত ব্যাক্তির ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহাবায়ক মিজানুর রহমান ধারণা করে বলেন,আমার বাবাকে কেউ শ্বাসরোধ করে হাত্যা করছে।আওয়ামীলীগ নেতা হত্যার তিব্র প্রতিবাদ ও শোক জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব আরিফুর রহমান চৌধুরী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় আ'লীগ নেতার লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান