• Latest News

    মুক্তি পেল রোমান্টিক শর্টফিল্ম "মায়া"


    বিনোদন বার্তা:
    ইউটিউবসহ অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে আজ, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মুক্ত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’। ভিকি জাহেদের রচনা-পরিচালনায় এটি টাইগার মিডিয়ার দ্বিতীয় প্রয়াস।
    ‘রিলেশানশিপ অথবা ভালোবাসা এগুলা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকাল ভালোবাসার সংজ্ঞা পালটে গিয়েছে। ভালোবাসার ভালো-মন্দ ছাড়াও তৃতীয় একটা দিক রয়েছে। যে দিকটা সবসময় আমাদের চোখের সামনে থাকলেও তা টের পাওয়া যায় না। দর্শকদের ভালোবাসার এই তৃতীয় দিকটার সঙ্গে পরিচয় করিয়ে দিবে ছবিটি।' ‘মায়া’ সম্পর্কে বললেন নির্মাতা ভিকি জাহেদ।
    ফারহান আহমেদ জোভান এবং নাদিয়া খানম অভিনীত ‘মায়া'র চিত্রগ্রহণ করেছেন সুমন সরকার। সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল এবং সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ। এতে সহশিল্পী হিসেবে আরও আছেন সাদিয়া সিফাত দোলা এবং সৈয়দ সামিউল হক।
    ইতিমধ্যে মায়া’র তিনটি গানের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে যা ইউটিউবে দেখেছে ৮ লাখেরও বেশি মানুষ
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুক্তি পেল রোমান্টিক শর্টফিল্ম "মায়া" Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান