• Latest News

    বাগেরহাটে ৪ জেএমবি সদস্য আটক

    কক্সবার্তা ডেস্ক:
    বাগেরহাটের কচুয়ায় চার জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    বাগেরহাটের জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা প্রাথমিকভাবে জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।

    আটককৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), কবিরুল (২৬) ও মিজানুর রহমান (২১)। তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরও জানান, সোমবার রাতে গোপনা সংবাদের ভিত্তিতে উপজেলার মঘিয়া এলাকার সাফায়াত হোসেনের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জেএমবির সদস্যরা পুলিশের উপর হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ৪ জেএমবি সদস্যকে আটক করে। এসময় অপর  সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ওই বাড়িতে তল্লাসি চালিয়ে  ১টি রিভলবার, ২টি গুলি, ৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স ও বই পত্র উদ্ধার করে।

    আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার পংকর চন্দ্র রায়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাগেরহাটে ৪ জেএমবি সদস্য আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান