• Latest News

    সমুদ্রে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

     

    কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ১ অক্টোবর সহপাঠিদের সঙ্গে সাগরে গোসলে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রিফাত হাসানের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩০ ঘন্টা পর রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের রাস্তার পাড়া সংলগ্ন বাঁকখালী নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
    নিহত রিফাত হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নওগাঁ জেলার ফতেপর এলাকার গোলাম হায়দারের ছেলে।
    সদরের খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন বাকখালী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদকে খবর দেয়। পরে ইউপির দফাদার ও চৌকিদাররা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
    তিনি আরো জানান, মৃতদেহের পরণে নীল গেঞ্জি, হাতে বেসলেট ও থ্রি কোয়াটার প্যান্ট রয়েছে।
    মৃতদেহ উদ্ধারকারী কক্সবাজার সদর মডেল থানার এসআই মানষ বড়ুয়া জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
    কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, মৃতদেহটি ঢাবি’র নিখোঁজ শিক্ষার্থী মোঃ রিফাত হাসানের। তারপরও সনাক্ত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সহপাঠীদের খবর দেওয়া হয়েছে।
    প্রসংগত, ১ অক্টোবর জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থীর একটি দল শনিবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। কক্সবাজার এসে তারা শহরের হোটেল-মোটেল জোন কলাতলি এলাকার আবাসিক হোটেল রিগ্যাল প্যালেসে উঠেন। তাদের মধ্যে ৪০ জন সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে গোসল করতে নামেন। তখন থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সমুদ্রে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান