• Latest News

    চকরিয়ায় বজ্রপাতে মহিলা নিহত

     

    কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের কালাইয়ার গোদা নামক স্থানে নিজের সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন এক মহিলা। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
    নিহত মহিলার নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাইয়ার গোদা এলাকার বাসিন্দা আলী হোসেন প্রকাশ কালু মিয়ার স্ত্রী।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের পর নিজের সবজি ক্ষেতে কাজ করতে যান আলী হোসেন প্রকাশ কালু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে সাথে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাত আঘাত হানে মনোয়ারার উপর। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে পৌরশহর চিরিঙ্গাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
    সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, নিহত মহিলা মনোয়ারা বেগম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী হোসেন প্রকাশ কালু মিয়ার স্ত্রী। তিনি নিজের বরবটি ক্ষেতে ওই সময় কাজ করছিলেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় বজ্রপাতে মহিলা নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান