• Latest News

    মুক্তির আগেই ভারতে "ট্রিপল এক্স"

    বিনোদন বার্তা:
    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের হলিউডে অভিনীত 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ' ছবিটির বিশেষ একটি প্রিমিয়ার ভারতে হবে।
    ২০১৭ সালের জানুয়ারিতে হলিউডে ছবিটি মুক্তি পাওয়ার আগেই এ বিশেষ প্রিমিয়ারটি হবে।
    সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ' এর প্রযোজক ও অভিনেতা ভিন ডিজেল খবরটি নিশ্চিত করেছেন। ভিন ডিজেল আরও জানিয়েছেন, দীপিকার অনুরোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    সিএনএন নিউজ এইটিনকে ৪৯ বছর বয়সী ভিন ডিজেল বলেন, 'দীপিকা যখন ছবিতে তার ভূমিকা কী হবে তা জানতে প্রথম আমাদের সঙ্গে দেখা করেন তখনই বলেছিলেন, আমি যদি এ ভূমিকায় অভিনয় করি তবে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে ছবির একটি প্রিমিয়ার ভারতে হবে। আর সে অনুযায়ী ২০১৭ সালের জানুযারিতে ভারতে ছবিটির প্রিমিয়ার করার দিন ঠিক করেছি আমরা।'
    'ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ' ছবির মধ্য দিয়েই হলিউডে আত্মপ্রকাশ করছেন দীপিকা। 'ত্রিপল এক্স' সিরিজের তৃতীয় এ ছবিটিতে ভিন ডিজেল, দীপিকা ছাড়াও অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন, নিনা দোবরেভ, রুবি রোজ,জেট লি এবং টনি জা। ছবিটি ২০১৭ সালের ২০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুক্তির আগেই ভারতে "ট্রিপল এক্স" Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান