• Latest News

    চকরিয়া-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

    সিবিএন:
    বাস শ্রমিক ও কলেজ ছাত্রের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে চকরিয়া-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
    আজ (মঙ্গলবার) সকাল থেকে এই সড়কে সব ধরণের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক-শ্রমিকরা।
    যে কারণে কোন গাড়ীই কক্সবাজার কাউন্টার ছেড়ে যেতে পারছেনা। আর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসসমূহও চকরিয়ায় আটকে পড়েছে।
    এতেকরে সাধারণ যাত্রীরা মহা বেকায়দায় পড়েছে। পৌঁছতে পারছেনা গন্তব্যে।
    চকরিয়ার সংবাদকর্মী আবদুল মজিদ সিবিএনকে জানান, সকালে কক্সবাজার সরকারী কলেজের এক ছাত্র বাসে ওঠতে গিয়ে তাকে ধাক্কা দেয় হেলপার। এনিয়ে সাধারণ ছাত্রদের সাথে বাস শ্রমিকদের মৃদু সংঘর্ষ হয়। এ কারণে চকরিয়া বাস টার্মিনাল থেকে কোন ধরণের যাত্রীবাহি বাস ছাড়তে দেওয়া হচ্ছেনা।
    সাধারণ ছাত্রদের অভিযোগ, প্রতিনিয়তই চকরিয়ার বাস চালক-হেলপাররা গাড়ীতে ওঠতে সমস্যা করে। এ নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
    বৃহত্তর চকরিয়া-লামা-আলি কদম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক জানান, ছাত্রদের সাঘে শ্রমিক মারধর ও বাসে ভাঙচুরের প্রতিবাদে গাড়ী বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
    সুরাহা না হওয়া পর্যন্ত কোন ধরণের যাত্রীবাহি বাস ছাড়বেনা বলেও জানান তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান