সংবাদদাতা :
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। ইতিপূর্বে দায়িত্ব কালে প্রধান শিক্ষক আকতার আহমদ সিলিপের ৪৫ হাজার টাকা সহ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলেও চুড়ান্ত ফলাফল এখনো শুণ্য রয়ে গেছে। এনিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপর চরম হতাশাগ্রস্ত অভিভাবক বৃন্দ।
সম্প্রতি বিদ্যালয়ের কয়েকজন অসাধু শিক্ষকের উশৃঙ্খলতায় শিক্ষা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরিরত কয়েকজন সহকারী শিক্ষক কর্তৃক অনিয়মের মাত্রা বেড়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসে মৌখিক অভিযোগ দায়ের করেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। শিক্ষকতার কোন নিয়মকানুন তোয়াক্কা না করে ইচ্ছেমত বিদ্যালয়ে পঠদান, বিদ্যালয় কক্ষে শিক্ষকরা একে অপরের সাথে ঝগড়া, শ্রেণীকক্ষে সারাক্ষণ পেইসবুক ব্যবহার, বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও শিক্ষক হাজিরা খাতায় জোরপূর্বক উপস্থিতির স্বাক্ষর ইত্যাদি বিদ্যালয়টির শিক্ষকের এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এভাবে বিদ্যালয়টিতে শিক্ষাব্যবস্থা দিন দিন ভেঙ্গে পড়ায় অভিভাবক মহল বর্তমানে চরম হতাশাগ্রস্ত। ওই অনিয়মের সুত্র ধরে যেকোন সময় শিক্ষক ও অভিভাবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্খা রয়েছে।
বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী সহ অভিভাবকবৃন্ধ। এব্যাপারে জানতে চাওয়া হলে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উপরোল্লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করেন। ###
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলার চরম অবনতি
Rating: 5
Reviewed By: Unknown