• Latest News

    এই বছর বাংলাদেশের এক নাম্বার জেলা প্রশাসক কে??

    আবু সায়েম।।
    চাদপুর প্রতিনিধি।।

    চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল সারাদেশের মধ্যে সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছেন। আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তিনি ডিজিটিাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে এ পুরস্কার পাচ্ছেন। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এখন অনেক দূর এগিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবার মান উন্নয়নে চাঁদপুর জেলা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল সেরা জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবা নিশ্চিত করনে এই পুরস্কার পাচ্ছেন।
    উক্ত পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় গত ২১ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসককে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আলমগীর তালুকদার মুঠোফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
    এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এটি আমার একার কৃতিত্ব নয়। এ কৃতিত্বের সাথে অংশীদার চাঁদপুর জেলায় কর্মরত সকল স্থানীয়, জাতীয়, টেলিভিশনসহ সামাজিক গণমাধ্যম ফেইসবুকে প্রচার করে আমাদের কাজকে অনেক দূরে নিয়ে গেছেন। সেই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।
    তিনি আরো বলেন, ২০১৭ সালের মধ্যে চাঁদপুর জেলার সকল সেবা আইসিটির মাধ্যমে দেয়া হবে। আমাদের লক্ষ্য আইসিটির মাধ্যমে সেবা সহজিকরণ ও জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়া।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এই বছর বাংলাদেশের এক নাম্বার জেলা প্রশাসক কে?? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান