বিনোদন ডেস্ক :
গোপনে বিয়ে করেছেন আলোচিত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। রাজধানীর রূপনগরে নিজ বাসায় ১৭ অক্টোবর সোমবার রাত ৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির। জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষক। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি আনুষ্ঠানিকতা কয়েকদিনের মধ্যেই শেষ হবে।
