• Latest News

    পিএসএল এ একই দলে তামিম-সাকিব

    স্পোর্টস ডেস্ক:
    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার একই দলে ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার একই দল পেশোয়ার জালমির হয়ে নাম লেখালেন বাংলাদেশি এই দুই তারকা। যদিও তামিম গতবারও পেশোয়ারের হয়ে খেলেছিলেন। আর সাকিব খেলেছিলেন করাচি কিংসের হয়ে।

    বুধবারই অনুষ্ঠিত হয়েছে পিএসএল এর প্লেয়ার ড্রাফট। যেখানে দ্বিতীয় রাউন্ডে গোল্ড পিকে তামিমকে ধরে রাখে দলটি। তবে এর আগে ডায়মন্ড পিকের মাধ্যমে সাকিবকে দলে নেয় পেশোয়ার।

    গতবার দুর্দান্তই ছিলেন তামিম। ৬ ম্যাচে করেছিলেন ২৬৭ রান। আর দলের হয়ে উদ্বোধনী আসরে ছিলেন সর্বোচ্চ স্কোরারও।

    পেশোয়ারের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ড্যারেন স্যামি। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এই দলে খেলবেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল।

    উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইসলামাবাদ। দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি -মার্চে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পিএসএল এ একই দলে তামিম-সাকিব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান