• Latest News

    দুই মাস ২৬দিনে কুরআনের হাফেজ হলেন সাংবাদিক পুত্র আরফাত

    নিজস্ব প্রতিনিধি:
    কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে মাত্র দুই মাস ২৬ দিনে ৩০ পারা কুরআন মুখস্ত করে দৃষ্টান্ত সৃষ্টি করলো সাংবাদিক পুত্র ইয়াসিন আরাফাত খান। পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করে চলেছে মাত্র সাড়ে ১১ বছর বয়সী এই মেধাবী মুখ।যে বয়সে খেলাধুলা আর দুষ্টুমিতে ছেলেদের সময় কাটে, সে বয়সে মহান আল্লাহর ৩০ পারা কালাম নির্ভুলভাবে মুখস্ত করা সত্যিই আশ্চর্যের। সত্যিই ঈর্ষার।
    হাফেজ ইয়াসিন কক্সবাজারের আলোকিত সাংবাদিক গোলাম আজম খানের কনিষ্ট ছেলে। তার মা সালমা খাতুন একজন সফল মা। স্বার্থক গৃহিনী।
    তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখার মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত খান ইতোপূর্বে ৫ম শ্রেনীতে বৃত্তি লাভ করে। বর্তমানে একই প্রতিষ্ঠানে ষষ্ট শ্রেনীতে অধ্যয়নরত।
    প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক আসরেও প্রথম পুরস্কারসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছিনিয়ে আসতে সক্ষম হয়েছে ইয়াসিন।
    কুরআনের ফুলবাগিচার সেরা এই ফুলটির বড় ভাই আবদুল্লাহ আল সিফাত প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের অনার্স ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে উত্তীর্ণ হয়েছে।
    পিতা গোলাম আজম খান দেশের অন্যতম বেসরকারী টেলিভিশন (সাময়িক বন্ধ) দিগন্ত টিভির দেশ সেরা স্টাফ রিপোর্টার হিসেবে পুরস্কৃত হন।এছাড়া অন্যতম জাতীয় দৈনিক নয়াদিগন্তের দেশের সেরা প্রতিবেদক নির্বাচিত হন ২ বার।নয়া দিগন্ত থেকে তৃতীয় বারের মতো দেশ সেরা প্রতিবেদকের পুরস্কার নিয়ে পুরো দিগন্ত মিডিয়া লিমিটেড-এ অদ্বিতীয় সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন জেলার কৃতি ও চারণ সাংবাদিক গোলাম আজম খান।
    হাফেজ ইয়াসিন আরাফাতের দাদা মরহুম মাস্টার ইছহাক টেকনাফের সুপরিচিত ব্যক্তি ছিলেন। নানা আলহাজ্ব ছালেহ আহমদ সৌদিআরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী।
    তার স্থায়ী নিবাস টেকনাফের হ্নীলা নয়াবাজার এলাকায়। বর্তমানে স্বপরিবারে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড সমিতিপাড়ায় থাকে।
    আল্লাহ এই জান্নাতি পরিবারকে তুমি কবুল কর। আমিন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দুই মাস ২৬দিনে কুরআনের হাফেজ হলেন সাংবাদিক পুত্র আরফাত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান