ডেস্ক রিপোর্ট:
মাত্র সাতদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবক আড়াই হাজার ইয়াবাসহ আটক হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাত ৯ টার দিকে তাদের নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকা থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম।
আটক দুজন হলেন, মো. কামাল (২২) ও নূর কামাল (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সাতদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশের পর দুজন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।
এর মধ্যেই তারা ইয়াবা পাচারে যুক্ত হয়ে পড়ে। আটক দুজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সাতদিন আগে আসা ২ রোহিঙ্গা যুবক ইয়াবাসহ আটক
Rating: 5
Reviewed By: Unknown