কক্সবার্তা ডেস্ক:
আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহে গাড়ি চলাচলসহ অন্যান্য প্রশাসনিক কর্মপরিচালনা এবং দুর্গম এলাকায় সহজে যোগাযোগের লক্ষ্যে উখিয়ায় নয়টি সড়ক নির্মাণ করা হচ্ছে। ৪০ কোটি টাকা ব্যয়ের এসব নতুন সড়ক জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উখিয়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্দেশে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উখিয়ায় নয়টি ও টেকনাফে একটি এইচবিবি সড়ক নির্মাণ করা হচ্ছে।
নির্মাণাধীন সড়কগুলো হলো রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের কুতুপালং-মধুর ছড়া, মাছকারিয়া, বালুখালী, থাইংখালী, তাজুনিরমার খোলা, হাকিম পাড়া, ঘোনার পাড়া। এ ছাড়া টেকনাফের মুছনি ক্যাম্পেও নতুন রাস্তা নির্মাণ হচ্ছে।
সড়ক নির্ধারণের কাজ ইতিমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণবাহী গাড়ি দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকারের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইটের সলিন রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।
থাইংখালী তাজুনিরমার খোলা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প-৬ এর ত্রাণকাজে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার উদ্দিন আরফাত বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। এ সড়কগুলো নির্মাণ করায় ত্রাণকাজে নিয়োজিত গাড়ি চলাচল ও সার্বিক কর্মপরিচালনায় সহজ হয়েছে।
উখিয়ায় ৭টি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে ৯টি এইচবিবি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিষ কুমার পাল।
কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এস এম শাহেদুল রহিম জানান, ওই ১০টি নতুন রাস্তা নিমার্ণে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গাদের জন্য ৪০ কোটি টাকার সড়ক নির্মান হচ্ছে!
Rating: 5
Reviewed By: Unknown