• Latest News

    চকরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ইখতিয়ার উদ্দিন আরাফাত


    এম.মনছুর আলম, চকরিয়া:
    কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছন খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত। তিনি গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে স্বীয় পদে যোগদান করেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার নবাগত সহকারী কমিশনার (ভুমি)কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলমের স্থলে যোগদান করেন।
    নতুন যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলী হয়ে চকরিয়ায় যোগদান করেছেন বলে জানা গেছে। ইতিপূর্বে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ও অত্যান্ত নিষ্টা,সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছিল বলে সুত্রে জানান। এদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত হন। দায়িত্বপালনে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ইখতিয়ার উদ্দিন আরাফাত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান