ঈদগাও প্রতিনিধি:
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে সড়ক দূঘর্টনায় সদ্য সৌদি ফেরত এক ব্যাক্তি সহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম টিকানা পাওয়া যায়নি। জানা যায়, জেলা সদরের ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্রে ঈদগাঁও বাজারে ৩ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে বিমান মৌলভীর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় দাড়িঁয়ে থাকা মিনি পিকআপের পেছনে বাজার হয়ে বাসষ্টেশন মুখী একটি মোটর সাইকেল জোরে শোরে ধাক্কা দিলে মুহুর্তের মধ্য মোটর সাইকেলে থাকা লোকজন মাঠিতে পড়ে যায়। এতে আহতদের মাথায়, মুখে ও হাতে জখম লাগে। তবে তাদেরকে স্থানীয়রা উদ্বার করে ঈদগাঁওর একটি হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পযন্ত আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে একাধিক সূত্রে প্রকাশ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে সড়ক দূঘর্টনায় আহত ২
Rating: 5
Reviewed By: Unknown