বার্তা পরিবেশক:
টেকনাফে তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা কারবারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে। প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর লোকেরা রোহিঙ্গা অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকায় শীর্ষ ইয়াবা কারবারীরা এ সুযোগকে কাজে লাগাচ্ছে। খোজ নিয়ে জানা যায়, আইন শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে ধীর্ঘদিন যাবৎ ওরা এলাকাছাড়া হয়েছিল। পরিবেশ পরিস্থিতি তাদের অনুকোলে আসায়, ওরা এলাকায় প্রকাশ্যে গুরছে। এ ফাঁকে শীর্ষ ইয়াবা কারবারীরা ইয়াবা ব্যবসা এবং পাচারে কোমর বেঁধে নেমেছে। আইন শৃংখলা বাহিনীর ধরাপাকড় ঝিমিয়ে পড়ায় টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্টে ইয়াবা ব্যবসা ও পাচার মহাধুম ধামে চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইয়াবা ব্যবসায়ীরা জানায়, শত লেখালেখী করলে কোন কাজ হবেনা। সীমান্তের সংশ্লিষ্টরা টিক থাকলে এবং বসে রাখলে সবকিছু করা যায়। যেমন মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী। অনুসন্ধানে জানা যায়, সেন্টমার্টিনদ্বীপের দক্ষিণ পাড়া, সাবরাং এর শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া, দক্ষিণ পাড়া, হারিয়াখালীর পূর্বে ৪নং স্লুসগেট, নয়াপাড়া ঘাট, আলোগুলা চিংড়ী প্রজেক্ট, নাজির পাড়া, টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া, কেরুনতলী, হ্নীলা ওয়াব্রাং, লেদা সীমান্তের পয়েন্ট দিয়ে নীরবে বস্তা বস্তা ইয়াবা ঢুকছে, গভীর রাত্রে। এ নিয়ে সীমান্ত এলাকায় খবর ছড়িয়ে পড়ছে। সরকারী গোয়েন্দা সংস্থা জানায়, বেশীরভাগ ইয়াবা রোহিঙ্গাবাহী নৌকা ও ট্রলারের আড়ালে চলে আসে। এক্ষেত্রে দালালের ভূমিকা রহস্যজনক। অপরদিকে নাফ নদীর উপকূলে যেখানে কেওড়া বাগান এবং ব্যক্তি মালিকানাধীন চিংড়ি ও লবণের প্রজেক্ট আসে, সেখান দিয়ে ইয়াবা ঢুকে। দুদেশের সীমান্ত পর্যায়ে মিয়ানমার মোবাইল সীম ব্যবহার করে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালান অনায়শে নিয়ে আসে। শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া, জেটি ঘাট ও ঘোলার পাড়াঘাট দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহন করা নৌকা এবং ট্রলারের আড়ালে ইয়াবা ঢুকছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি শাহপরীরদ্বীপ উপকূলে কোষ্টগার্ড বাহিনীর অভিযানে ৮ লাখ ইয়াবা ট্রলারসহ ৪ জনকে আটক করে। সর্বশেষ তথ্যানুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবাকারবারী এবং দালালের যোগ সাজশে রোহিঙ্গাকে পূঁজি করে মিয়ানমার থেকে বস্তা বস্তা ইয়াবা নিয়ে আসছে। স্থলে আইন শৃংখলা বাহিনীর ইয়াবা বিরোধী অভিযান ঝিমিয়ে পড়ায় ইয়াবা কারবারী ও দালালেরা বেপরোয়া হয়ে উটায় থামানো যাচ্ছেনা ইয়াবা। গত সেপ্টম্বর মাসে প্রশাসন ১৮০ জন দালাল ও মাদকসেবীদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চ্জা (ওসি) মোঃ মাঈনউদ্দিন খান বলেন, ইয়াবা ও দালালদের কোনমতেই ছাড় দেওয়া যাবেনা এবং পুলিশের অভিযান চলছে।t17
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গাকে পুঁজি করে সীমান্ত পয়েন্টে আসছে ইয়াবার বড় চালান
Rating: 5
Reviewed By: Unknown