নিজম্ব প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেড়িং। এ নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীসহ বিদ্যুৎ নির্ভর মানুষজন। জানা যায়, জেলার চকরিয়া সহ তৎসংলগ্ন এলাকা সমুহে দিবারাত্রি একাধিকবার বিদ্যুৎতের লোডশেড়িং দেখা দেয়। এতে করে ডুলাহাজারা, খুটাখালী ও মালুমঘাট বাজারে বেচাকেনাসহ পাশ্ববর্তী ইউনিয়নে দৈনন্দিন কাজকর্ম করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে। পাশাপাশি কম্পিউটার, ফটোকপি সহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। আবার বৃহত্তর এলাকার বাসাবাড়ীর ফ্রিজে রক্ষিত মাছ মাংস ও অন্যান্য জিনিসপএ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম শুরু হয়েছে। এমনকি হাসপাতাল বা ক্লিনিকের ফ্রিজে রক্ষিত দামী ঐষুধ ও ইনজেকশন নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সারা দিন ক্লান্ত শরীর নিয়ে কাজকর্ম সেরে বাড়ীতে গিয়ে পরিবার কিংবা ছেলে মেয়ে নিয়ে ঘুমাতে গেলে ও বিদ্যুৎতের লোডশেড়িংয়ের কবলে পড়তে হচ্ছে ঘরমুখী লোকজনদেরকে। সচেতন মহলের মতে, অবিলম্বে ডুলাহাজারা, খুটাখালী, মালুমঘাট এলাকাতে লোডশেড়িং থেকে মুক্তি দেওয়ার আহবান কতৃপক্ষের নিকট। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী আরিফ উল্লাহ দেশ বিদেশের এ প্রতিনিধিকে ক্ষোভের ভাষায় জানান, প্রতিমাসে বিদ্যুৎ বিল টিকই থাকে, কিন্তু লোডশেড়িং চরম আকার বর্তমানে। ডুলাহাজারা আধুনিক টেইলার্সের মোঃ রফিক জানান, দৈনিক ৭/৮ বার বিদ্যুৎ লোডশেড়িং চলেছে। আজ সকাল থেকে বিদ্যুতের চেহারাটাও দেখা যায়নি। কম্পিউটার ব্যবসায়ীরা জানান, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারনে কম্পিউটারে অনেক কিছু নষ্ট হয়ে যায়। কয়েক গৃহীনির মতে, দিবারাত্রী লোডশেড়িংয়ের কারনে নানা ভাবে বিপাকে পড়ছে তারা। এ বিষয়ে জানতে পবিস কতৃপক্ষের ডুলাহাজারা অফিসের নির্ধারিত নাম্বারে সংযোগ না পাওয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বিদ্যুৎ বিহীন চকরিয়া দক্ষিণ
Rating: 5
Reviewed By: Unknown