• Latest News

    কুতুবদিয়ায় পুলিশের অভিযানে তিন জলদস্যু আটক


    উপকূলীয় সংবাদদাতা:
    কুতুবদিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ০৩জন জলদস্যুকে আটক করে। ৩০ সেপ্টম্বর শনিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া দ্বীপের উত্তর কৈয়ারবিল ইউনিয়নের মৃত শাকের হোছাইনের পুত্র আমিত হাছান (২৪) উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজ্যা পাড়ার হাজি মোস্তাক আহমদের ছেলে মোঃ কাইছার (২৮) আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইয়াছিন (৩৫) কে আটক করে বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
    তিনি আরও জানান, আটককৃত তিন জলদস্যু সাগরে এবং উপকূলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতি, খুন, সন্ত্রাসী, চুরি মামলা রয়েছে।
    রবিবার দুপুরে আটক তিন জলদস্যুকে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আলমগীর কবিরের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় পুলিশের অভিযানে তিন জলদস্যু আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান