• Latest News

    বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করলেন সেই বিরল প্রজাতির কচ্ছপগুলো


    চকরিয়া প্রতিনিধি:
    আলীকদমে উদ্ধার বিরল প্রজাতির এসব কচ্ছপ ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করা হয়েছে।
    বান্দরবানের আলীকদম উপজেলার মুরুং হোস্টেল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ৮টি কচ্ছপ ৩ অক্টোবর চকরিয়া উপজেলা ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে হস্তান্তর করা হয়েছে। লামা বনবিভাগের মাতা মুহুরী রেঞ্জের বন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ দুপুর আড়াইটার সময় কচ্ছপ গুলো হস্তান্তর করেন।
    গত ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ অভিযান চালিয়ে মুরুং হোস্টেল থেকে বিরল প্রজাতির ৮টি কচ্ছপ উদ্ধার করে। তবে ওইসময় কাউকে গ্রেফতার করা হয়নি। পরে পুলিশ উদ্ধার করা কচ্ছপগুলো লামা বন বিভাগের কাছে হস্তাস্তর করে।
    জানা গেছে, এসব কচ্ছপ সিজার নামে একব্যক্তি মরুং হোস্টেলে এনে রাখে। তিনি সিসিএ ক্রিয়েটিব কনজারবেটিব এলায়েন্স নামের একটি এনজিওতে কাজ করে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
    আলীকদম থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরুং কমপ্লেক্স থেকে ৮টি কচ্ছপ উদ্ধার করি পরে কচ্ছপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করলেন সেই বিরল প্রজাতির কচ্ছপগুলো Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান