• Latest News

    বদরখালী নৌ-পুলিশের অভিযানে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ : ৭ জেলে কে অর্থদন্ড





    আল জাবের::
    উপকূলীয় প্রতিনিধি।।

    কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী চ্যানেল এলাকায় বদরখালী নৌ-পুলিশ অভিযান চালিয়ে দশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।

    গত ৫ অক্টোবর গভীর রাতে জাটকা নিধন সংরক্ষণ নিশ্চিত করণে বদরখালী নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর পায়েল হোসেন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

    উপজেলার বদরখালী-মহেশখালী চ্যানেলে সাগরে জাটকা নিষিদ্ধ অবস্থায় এসব কারেন্ট জাল নিয়ে অবৈধভাবে মাছ নিধন করে আসছে জেলেরা। গোপন সংবাদে খবর পেয়ে ইন্সপেক্টর পায়েল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০,০০০ হাজার মিটার কারেন্ট জাল, পাচঁ কেজি মা' ইলিশসহ ৭ জনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে আসেন। জব্দকৃত এসব কারেন্ট জাল ( পাচঁ কেজি মা' ইলিশ) সহ গ্রেপ্তার কৃত ৭ জনকে মহেশখালী উপজেলা প্রশাসনের নির্দেশনায়। মহেশখালী উপজেলায় নিয়ে যায়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম গ্রেপ্তারকৃত সাত জেলে কে তিন হাজার টাকা করে একুশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। বদরখালী নৌ- পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর পায়েল হোসেন জানান এ অভিযান ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত রাখবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী নৌ-পুলিশের অভিযানে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ : ৭ জেলে কে অর্থদন্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান