কক্সবার্তা ডেস্ক:
অনুপ্রবেশকারী ৩০১৪ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সময়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম জানান, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২৬৪৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
একইভাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৩৬৫ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল।
nb// ফাইল ফটো//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অনুপ্রবেশকারী ৩০১৪ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত
Rating: 5
Reviewed By: Unknown