• Latest News

    ঈদগাঁওতে শেখ হাসিনার জন্মদিন পালন করলো ছাত্রলীগ


    এম.আবুহেনা সাগর, ঈদগাঁও:
    বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করলো ঈদগাঁওতে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। ২৮ সেম্পেম্বর দুপুর ২টার দিকে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জন্মদিনের কেক কাটার পাশাপাশি পরর্বতীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন রাশেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরশাদ মাহমুদ।
    প্রধান বক্তার বক্তব্য রাখেন -উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সদর যুবলীগের উপ দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, কাজী আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক বোরহান মাহমুদ, ছৌফলদন্ডী সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পোকখালী সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জালালাবাদ সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক জাহেদ হাসান হাসিব, ইসলামপুর সভাপতি তামজিদ অনিক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ঈদগাঁও ছাত্রলীগ সাধারন সম্পাদক ফয়সাল আল ফিরোজ, সহ সভাপতি আশিকুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান সাগর, রিপন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হিরু, ইসলামাবাদ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, শোয়াইফুল ইসলাম, সহ সভাপতি আবদুল আজিজ, ঈদগাও কলেজ সভাপতি নুরুল কবির, ছাত্রনেতা জাওয়ান, সেলিম সহ প্রায় শতাধিক তৃণমূলের নেতাকর্মীরা।
    পরে এক বিশেষ দোয়া মাহফিল মধ্য দিয়ে সম্পন্ন হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে শেখ হাসিনার জন্মদিন পালন করলো ছাত্রলীগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান