টেকনাফ প্রতিনিধি :
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় সাগরে দুটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া সাগরে ৭টি রোহিঙ্গা বোঝাই নৌকা নিখোঁজ রয়েছে। প্রতিটি নৌকায় ২৫ থেকে ৩০ জন করে যাত্রী ছিল।
মঙ্গলবার রাত থেকে বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সময়ে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা সাগর পাড়ি দেয়। এর মধ্যে সাগরের পৃথক পয়েন্টে দুটি নৌকা ডুবে যায়। বাকি ৭টি নৌকা নিখোঁজ রয়েছে।
নৌকাডুবির ঘটনায় বুধবার ভোরে টেকনাফে শাহপরীর দ্বীপের মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়া তীরে চার শিশু ও দুই নারীর মরদেহ ভেসে ওঠে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।
টেকনাফ উপজেলার শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক জানান, বদরমোকাম এলাকার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর অনেকে সাঁতরে তীরে উঠেছেন। ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
সাঁতরে তীরে ওঠা রোহিঙ্গা জাফর আলম জানান, মোহনা অতিক্রম করার সময় নৌকা উল্টে যায়। প্রতিটি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল, যা ধারণক্ষমতার অতিরিক্ত। শতাধিক রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, সাগর তীরে ছয়টি মরদেহ পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি: ৬ মরদেহ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown