এ.এম হোবাইব সজীব:
আওয়ামী লীগের অনুমোদন ছাড়াই অসংখ্যা ভূঁইফুড় সংগঠন পরিচালিত হচ্ছে মহেশখালীসহ পুরো কক্সবাজারে। ওই সংগঠনের পদ ও পদবী ব্যবহার করে অনেকেই সন্ত্রাসী কার্যকলাপ, প্রভাব বিস্তার ও ভূমি দখল করছে বলে অভিযোগ উঠেছে। এত দিন এ সব সংগঠনের কার্যক্রম ঢাকা ভিত্তিক থাকলেও এখন বিস্তার ঘটেছে গ্রাম পর্যায়ে। সুবিধাবাদী জামায়াত এবং বিএনপির অনেক নেতাকর্মী এ সব সংগঠনের পদ দখল করে নিচ্ছেন।
আওয়ামীলীগের অনুমোদন ছাড়াই অসংখ্যা সংগঠন-পরিচালিত হচ্ছে মহেশখালীতেও। মাস কয়েক আগে অনুমোদন বিহীন প্রায় ৫৪টি অবৈধ সংগটনের তালিকা প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ওই তালিকায় আছে আওয়ামী যুব হকার্সলীগ, ছিন্নমুল হকারলীগ, সমবায়লীগ, আওয়ামী শিশু যুব সাংস্কৃতিক জোট, আওয়ামী পরিবহন শ্রমিকলীগ, আওয়ামী পঙ্গু মুক্তিযোদ্ধালীগ, তৃণমূল আওয়ামীলীগ, ছিন্নমূল মৎস্যজীবিলীগ, আওয়ামী যুব সেচ্ছাসেবকলীগ, আওয়ামী শিশু কিশোর লীগ, আওয়ামী অভিভাবকলীগ, আওয়ামী ওলামালীগ, রিক্সা মালিকলীগ, একতা লীগ, রিক্সা ভ্যান শ্রমিকলীগ, আমরা নৌকা প্রজন্ম, দেশীয় চিকিৎসক লীগ, নৌকা সমর্থক গোষ্ঠি, নৌকার নতুন প্রজন্ম, নৌকার মাঝি শ্রমিকলীগ, ঘাট শ্রমিকলীগ, ক্ষুদ্র ব্যবসায়ীলীগ, ক্ষুদ্র মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা জনতালীগ, ২১ আগষ্ট ঘাতক নির্মূল কমিটি, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু বাস্তহারালীগ, বঙ্গবন্ধু আওয়ামী হকার্স ফেডারেশন, বঙ্গবন্ধু চিন্তধারা বাস্তবায়ন পরিষদ, বঙ্গবন্ধু জয় বাংলালীগ, চেতনায় মুজিব, আমরা মুজিব সেনা, জননেত্রীর সৈনিক, গ্রাম বাংলা ডাক্তারলীগ, রাসেল মেমোরিয়াল একাডেমি, শেখ রাসেল শিশু সংসদ, দেশরত্ম পরিষদ, শেখ ফজিলাতুনন্নেছা মুজিব পরিষদ, আওয়ামী প্রচারলীগ, পর্যটনলীগ, আওয়ামী প্রচার ও প্রকাশনালীগ, বাস্তহারালীগ, স্বাধীনতালীগ, তুরুণলীগ, ইয়ং বাংলালীগ, আওয়ামী যুব আইজীবী পরিষদ, মুক্তিযোদ্ধালীগ।
তালিকায় ৫৪ টি সংগঠনের বিষয় উল্লেখ থাকলেও মহেশখালী উপজেলা কয়েকটি সংগঠনের কার্যক্রম দেখা গেছে কিন্তু কক্সবাজার জেলায় প্রায় ২৫ টি সংগঠনের কার্যক্রম রয়েছে।
মহেশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার রুহুল আমিন জানিয়েছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে ইউনিয়ন পর্যায়েও কমিটি হচ্ছে যাদের অধিকাংশই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল না। আওয়ামীলীগে বেশি অনুপ্রবেশ ঘটছে। জেলা পর্যায়ে দায়িত্বরত অনেকেই এখন জামায়াতের দলীয় পদবীতে পর্যন্ত বহাল আছে। এদের থামাতে না পারলে আগামিতে সমস্যার সৃষ্টি হবে।
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানিয় নেতারা জানান, কোন দিন নাম শুনিনি এমন অসংখ্যা সংগঠন সৃষ্টি হয়েছে এবং কক্সবাজারেও কার্যক্রম শুরু করেছে তা সত্য। এখন গ্রামেও প্রবেশ করছে। তবে এ সংগঠনে কারা নেতৃত্ব দিচ্ছে তা খতিয়ে দেখা দরকার।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে আওয়ামীলীগের অনুমোদনহীন ভূঁইফোড় সংগঠন
Rating: 5
Reviewed By: Unknown