• Latest News

    খুটাখালী যুবদল নেতা আবু তাহেরের পিতার ইন্তেকাল: জানাজা সম্পন্ন

    সেলিম উদ্দিন, ঈদগাঁও:
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের পিতা হাজী আব্দু ছবি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টার সময় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাফেজখানা এলাকার মৃত হাজী রশিদ আহমদের বড় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৯ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। একইদিন বাদে জোহর কিশলয় স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে খুটাখালীর পীর সাহেব হাফেজ আবদুল হাই, ইউপি চেয়ারম্যান মাও: আবদুর রহমান, মরহুমের বড় পুত্র আবু তাহের বক্তব্য রাখেন। এসময় এলাকার বিপুল সংখ্যক মুসল্লী,আত্বীয়-স্বজনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ জানাযায় অংশ নেন। জানাযায় ইমামতি করেন খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মরহুমের ভাতিজা হাফেজ আবদু জব্বার।
    অপরদিকে খুটাখালী ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন যুবদল আহবায়ক আনিছুর রহমান,সদস্য সচিব অধ্যাপক মো: ইদ্রিস সহ নেতৃবৃন্দরা। তারা মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী যুবদল নেতা আবু তাহেরের পিতার ইন্তেকাল: জানাজা সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান