• Latest News

    নাফ নদী থেকে গুলিবিদ্ধ নারীসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার


    নিজস্ব সংবাদদাতা:
    মিয়ানমারের মংডুতে সহিংস ঘটনায় টেকনাফের নাফ নদী থেকে গুলিবিদ্ধ মা-মেয়ে, স্বামী-স্ত্রীসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে পূর্ববর্তী ১২ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের উদ্ধার করা হয়।
    তারা হলেন-মিয়ানমারের মংডু এলাকার ফাতেমা আকতার (৬০) ও ওনার মেয়ে মিনারা আকতার এবং মংডুর ঢেকুবুনিয়া এলাকার দারুল উল্লাহ (৩০) ও তারই স্ত্রী আয়েশা বেগম (২৫)।
    চার মরদেহের পরিচয় পাওয়া গেলেও ২ জনের পরিচয় পাওয়া যায় নি। এ দুই জনের মরদেহ টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া থেকে উদ্ধার করা হয়।
    উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, উপজেলার হোয়াইক্যং এলাকার নাফ নদী থেকে গুলিবিদ্ধ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
    ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, জলপাইগুঁড়ির সীমান্তের নাফ নদী থেকে গুলিবিদ্ধ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
    nb//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাফ নদী থেকে গুলিবিদ্ধ নারীসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান