উখিয়া সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নিয়েছে মায়ানমার থেকে আসা তিন হাজারের বেশি রোহিঙ্গা। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সীমান্তের পালংখালী ইউনিয়নের আনজিমান থেকে ধামনখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অংশের নাফ নদীর তীরের বেড়িবাঁধে অবস্থান নিয়েছে তারা।
পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীনসহ একাধিক এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে রোহিঙ্গারা ধামনখালী সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করে। বর্তমানে তারা বাংলাদেশের সীমান্তে জড়ো হয়ে অবস্থান করছে।
পালংখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর আহমদ বলেন, শুক্রবার বিকেল থেকে প্রায় তিন হাজার রোহিঙ্গা নাফ নদীর তীরে বেড়িবাঁধে অবস্থান করছে। সকাল থেকে আসা এসব রোহিঙ্গারা যাতে গ্রামে ঢুকতে না পারে স্থানীয় ইউপির চৌকিদার ও গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছে।
গত তিন সপ্তাহে অন্তত ৬ হাজার রোহিঙ্গা সীমান্তের নাফ নদী পার হয়ে উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বনভূমিতে আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।
nb//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়ায় ৩ হাজারের বেশি রোহিঙ্গা প্রবেশ
Rating: 5
Reviewed By: Unknown