• Latest News

    আজ খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল


    নিজস্ব প্রতিনিধি:
    জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। ক্যাম্পেইনে কক্সবাজার পৌরসভায় মোট ৭৩টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সময়ের পরও কিছু সময় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের টিকাদান কেন্দ্রে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পেইনের দিন কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে তাদের জন্য পরদিন নির্ধারিত কয়েকটি স্থানে ওই ক্যাসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে। ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের পরদিন জেলা সদর হাসপাতাল, কক্সবাজার পৌরসভা কার্যালয়, মা ও শিশু কল্যান কেন্দ্র বা সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে। গতকাল কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে আয়োজিত এডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়।
    কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সরওয়ার মাহবুব, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রঞ্জন বড়–য়া রাজন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক খাজা মো: মিয়াজী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার মেহেরুন আফসারী, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আজ খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান