• Latest News

    চট্টগ্রামে জাতীয় পার্টির এরশাদ আসছেন আজ


    কক্সবার্তা ডেস্ক:
    জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ চট্টগ্রাম আসছেন আজ। দুপুর সোয়া ১টায় তিনি হযরত শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাবেন। একটি বেসরকারি ব্যাংকের বোর্ড সভা এবং একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রাম আসছেন বলে গতকাল সুপ্রভাত বাংলাদেশকে জানিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ।
    এদিকে দলের চেয়ারম্যান এরশাদকে বিমানবন্দরে সংবর্ধনা দেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। সংবর্ধনা উপলক্ষে গতকাল প্রস’তি সভা করেন তিন জেলা জাপার নেতারা।
    জানা গেছে, এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির দায়িত্বশীল নেতাদের সাথে একটি বৈঠক করবেন। হোটেল রেডিসন ব্লুতে এ সভা হওয়ার কথা রয়েছে।
    জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহজাবীন মোরশেদ সুপ্রভাতকে জানান, বিমানবন্দরে আমরা চেয়ারম্যানকে সংবর্ধনা দেবো। এতে নেতাকর্মীরা অংশ নেবেন। সন্ধ্যায় হোটেল রেডিসনে তিনি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের নিয়ে একটি বৈঠকে বসতে পারেন। psফাইল ছবি

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে জাতীয় পার্টির এরশাদ আসছেন আজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান