• Latest News

    স্কুলের টয়লেটে নিয়মিত মাদক সেবন : বাগেরহাটে ৩ ছাত্রী বহিষ্কার

    মাদক সেবনের দায়ে ৯ম শ্রেণির ৩ ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জে। বুধবার উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ আজ মাদকাশক্ত শিক্ষার্থীদেরকে বহিস্কার করেন। তবে ওই তিন ছাত্রী যাতে অন্য কোনও বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ নিতে পারে সে পথ খোলা রাখা হয়েছে। 

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ম শ্রেণির ওই তিন ছাত্রীর অভিভাবকদের উপস্থিতিতে আজ এক সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা যাতে অন্যত্র লেখা পড়ার সুযোগ পায় সে লক্ষে নরমাল টিসি দেওয়া হয়েছে। 

    সম্প্রতি কয়েকজন ছাত্রীর কথাবার্তা ও চালচলনে অসংগতি দেখা দিলে শিক্ষক, শিক্ষিকারা অনুসন্ধান শুরু করেন। এক সময় তারা জানতে পারেন, ওই ছাত্রীরা বিদ্যালয়ের বাথরুমে গিয়ে সিগারেটের সাথে গাঁজা সেবন করছে। এ ছাড়াও ওই ছাত্রীরা কোল্ড ড্রিঙ্কস এর সাথে কোন একটি সিগারেটের তামাক ভিজিয়ে নেশা করে বলেও অনুসন্ধানে জানা গেছে। 

    এ ঘটনায় অভিভাবক মহলে চরম আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, বাড়িতে বসে এরা মাদকাসক্ত হয়নি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্কুলের টয়লেটে নিয়মিত মাদক সেবন : বাগেরহাটে ৩ ছাত্রী বহিষ্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান