• Latest News

    কক্সবাজার থেকে আসা ৫০টি গাড়ির পর পাওয়া গেল ইয়াবার গাড়ি!


    কক্সবার্তা ডেস্ক:
    গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার জানতে পারেন কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে করে ইয়াবা নেওয়া হচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও তার কাছে চলে আসে।
    এরপর থেকে তার নেতৃত্বে একদল পুলিশ সদস্য পটিয়া হাইওয়ে ক্রসিংয়ে তল্লাশি চৌকি বসিয়ে নজর রাখতে থাকে চট্টগ্রামহ শহরমুখী মাইক্রোবাসগুলোতে। রাত ১২টা থেকে শুরু হয় মাইক্রোবাসে নজরদারি। অবশেষে ভোর পাঁচটায় এসে মিলে ইয়াবাবাহী সেই মাইক্রোবাস। এর আগের পাঁচঘণ্টায় প্রায় ৫০টি মাইক্রোবাসের রেজিস্ট্রেশন নম্বরে চোখ রাখেন তারা।
    এই মাইক্রোবাসে (চট্টমেট্রো চ ১১-৩৭৬৯) তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
    পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই আমরা চট্টগ্রাম শহরগামী সব মাইক্রোবাসে নজরদারি শুরু করি। তবে গাড়ি আটকিয়ে নয়, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বরটা দেখেই ছেড়ে দেই। কারণ ইয়াবাবাহী মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বরটিও আমরা পেয়ে যাই।’
    ‘প্রায় পাঁচ ঘণ্টার পর ভোর পাঁচটার দিকে আমরা সেই মাইক্রোবাসটি পেয়ে যাই। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আসামি করি। এই মাইক্রোবাসটি খুঁজে পেতে আমাদের প্রায় ৫০টি গাড়িতে নজর রাখতে হয়েছে।’ বলেন সোহেল সরকার nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার থেকে আসা ৫০টি গাড়ির পর পাওয়া গেল ইয়াবার গাড়ি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান