• Latest News

    বদরখালী খেয়াঘাট ইজারদারকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্ঠার অভিযোগ


    চকরিয়া প্রতিনিধি:
    চকরিয়া উপজেলার বদরখালীতে ধারাবাহিক অত্যাচার নির্যাতনের পর এবার সরকারি খেয়াঘাটের ইজারাদারকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর অপচেষ্ঠা চলছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে ওই ইজারাদারকে পথে-ঘাটে আটকিয়ে কিংবা ও তাঁর বসতঘরে রাতের আঁধারে অস্ত্র ঢুকিয়ে দিয়ে তাকে পুলিশে দেয়ার হুমকি দিচ্ছে। কয়েকদিন আগে হামলা চালিয়ে অভিযুক্তরা ইজারাদারের পারাপারে একটি বোট ভেঙ্গে নষ্ট করে দিয়েছে। খুলে নিয়ে গেছে বোটের ইঞ্জিল। এ ঘটনায় ভুক্তভোগী ইজারাদার জিয়াউল হোসেন চরম আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ করেছেন।
    অভিযোগে ভুক্তভোগী ইজারাদার বদরখালী ইউনিয়নের বাসিন্দা জাকের হোসেনের ছেলে জিয়াউল হোসেন জানান, ১৪২৪ বাংলা সনের জন্য কক্সবাজার জেলা প্রশাসনের অধীন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া-উজানটিয়া লঞ্চঘাট নামক খেয়াঘাটটি তিনি ৮৪ হাজার ৬৬৫ টাকায় সর্বোচ্চ ডাককারী হিসেবে ইজারাদার বিবেচিত হন। একই ভাবে ছরওয়ার উদ্দিন ৬৫ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারী হিসেবে বদরখালী করিয়ারদিয়া ফেরীঘাট নামক খেয়াঘাটটি ইজারা প্রাপ্ত হন।
    চলতিবছরের ১২ এপ্রিল কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) কাজী আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে খেয়াঘাট দুটির দখল হস্তান্তর করেন।
    ভুক্তভোগী ইজারাদার জানান, খেয়াঘাট দুটি পাশাপাশি হওয়ায় নিজেদের সুবিধার্থে তাঁরা সমন্বয় করে প্রজ্ঞাপন প্রাপ্তির পর থেকে কাজ করে আসছিলেন। শুরু থেকে স্থানীয় একটি চক্র তাদেরকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। এমনকি ঘাট রাখতে গেলে তাদেরকে নিয়মিত চাঁদা দিতে হবে এমন হুমকি দেয়। এভাবে গত পাঁচমাস ধরে স্থানীয় বদরখালী ইউনিয়নের উত্তর নুতনঘোনা ১নং ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে আবদুর রহিম বদ, নুর আহমদের ছেলে আলী আকবর, মো.হোসেনের ছেলে নুরুল কবির, কামাল হোসেনের ছেলে ইব্রাহিম ও নুর আহমদের ছেলে কালা মিয়াসহ তাদের সহযোগিরা মিলে প্রতিনিয়ম হামলা করছে খেয়াঘাটে। তাঁরা ইজারাদার ও ঘাটের মাঝিদের জিন্মি করে নৌকা গুলো উঠিয়ে নিচ্ছে। তাদের অব্যাহত তান্ডবের কারনে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে দুই ইজারাদার।
    এদিকে খেয়াঘাট থেকে উচ্ছেদ করতে অভিযুক্ত চক্রের সদস্য কালা মিয়া বাদি হয়ে ইতোমধ্যে ইজারাদার জিয়াউল হোসেনকে ১নম্বর করে ১৩ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চকরিয়া থানায় একটি জিআর মামলা (৩৪৫/১৭) দায়ের করেছেন। বর্তমানে মামলাটি বদরখালী পুলিশের আইসি মাহাবুর রহমান তদন্ত করছেন। বর্তমানে অভিযুক্তরা প্রকাশ্যে ইজারাদার জিয়াউল হোসেনকে পথে-ঘাটে আটকিয়ে কিংবা ও তাঁর বসতঘরে রাতের আঁধারে অস্ত্র ঢুকিয়ে দিয়ে তাকে পুলিশে দেয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী ইজারাদার জিয়াউল হোসেন চরম আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ করেছেন। sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী খেয়াঘাট ইজারদারকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্ঠার অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান