• Latest News

    টেকনাফের সেন্টমার্টিনে ১৫ কোটি টাকার ইয়াবাসহ ৬ জন আটক


    নিজস্ব প্রতিবেদক:
    টেকনাফের সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
    বৃহস্পতিবার (০৩ আগস্ট) ভোররাতে ছেঁড়াদ্বীপের পূর্বপাশ থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
    তারা হলেন মংডু শহরের রহিম উল্লাহ (৫০), এনামুল হোসেন (১৬), নাজির আহমেদ (৬৫), মো. করিম (১৭), মো. রফিক (১৪) ও মো. ফারুক (১৫)।
    কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের মাছ ধরার একটি ট্রলার নিয়ে ছয় মাঝিমাল্লা সাগরে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবার বড় চালান পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে অবস্থান নেন। মিয়ানমারের সীমান্ত থেকে আসা একটি ট্রলারকে চ্যালেঞ্জ করেন তারা। ট্রলারটি পালানোর চেষ্টা করে। এরপর ধাওয়া করে ছয় মাঝিমাল্লাসহ একটি কাঠের ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বাক্সের ভেতর থেকে বস্তাভর্তি ৩ লাখ ইয়াবা পাওয়া যায়। যার দাম ১৫ কোটি টাকা।
    nbসংগৃহীত ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফের সেন্টমার্টিনে ১৫ কোটি টাকার ইয়াবাসহ ৬ জন আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান