• Latest News

    চকরিয়ায় শাশুড়কে স্বর্ণের কলসি ধরিয়ে দিলেন বৈদ্য জামাতা!


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    আপন শাশুর থেকে স্বর্ণের কলসীর লোভ দেখিয়ে নগদ ১৫ ভরি স্বর্ণ হাতিয়ে নিলেন বৈদ্য জামাতা। এনিয়ে এলাকায় শেষ হচ্ছেনা জল্পনা কল্পনা ও গুঞ্জন। চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গত ১৮ জুলাই ঘটেছি চাঞ্চল্যকর ঘটনাটি। জানাযায় বদরখালী ৪নং ওয়ার্ড খালকাচা পাড়ার মোহাম্মদ হোছাইন বৈদ্যর পুত্র মোহাম্মদ রাশেল বৈদ্যর সাথে বিবাহ হয় পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড করিয়ারদিয়ার দিনমজুর আব্দু শুক্কুরের মেয়ের সাথে। বিগত একমাস আগে মেয়ের জামাই রাশেল বৈদ্য শাশুড় বাড়ীতে আশা যাওয়ার এক পর্যায়ে শাশুড় আব্দু শুক্কুরকে বলেন তার বাড়ীতে স্বর্ণের কলসী আছে। পরে দিনমজুর আব্দু শুক্কুরও জামাতা রাশেল বৈদ্যের কথা সরল মনে বিশ্বাস করেন এবং রাশেল বৈদ্যও ওসব কথা কাউকে বলতে নিষেধ করেন। ওই স্বর্ণের কলসী উদ্ধার করতে নগদ ১৫ ভরি স্বর্ণ লাগবে বলে শাশুড়কে জানায় রাশেল বৈদ্য। এদিকে স্বর্ণের কলসি পেতে আব্দু শুক্কুর তার দুই মেয়ের কাছ থেকে সংগ্রহ করা ১৫ ভরি গহনা মেয়ের জামাই রাসেল বৈদ্যের হাতে তুলে দেয়। এর কিছুদিন পর শাশুড়কে একটি ধাতবের তৈরি কলসী সুকৌশলে ধরিয়ে দিয়ে জামাই রাসেল বৈদ্য রাতের অন্ধকারে বাড়ী থেকে পালিয়ে যায়। এদিকে আব্দু শুক্কুর যখন স্বর্ণের কলসীটি হাতে নেয় তখনই বুঝতে পারে মেয়ের জামাই তার সাথে প্রতারণা করেছে। এব্যাপারে আব্দু শুক্কুর তাৎক্ষনিক স্থানীয় উজানটিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জাফর আহমদকে অবগত করেন। পরে ওই জাফর মেম্বার সহ প্রতারক জামাতার খোঁজে বদরখালীতে এসে বিষয়টি বদরখালী ইউনিয়ন পরিষদের মেম্বারদের অবগত করেন। অপরদিকে প্রতারক জামাই রাসেল বৈদ্যের মনভুলানো কথা স্থানীয় কাউকে বিশ্বাস না করতে অনুরোধ করেন তার শাশুড় আব্দু শুক্কুর। আপন শাশুড়ের কাছে জামাতা কর্তৃক এ অভিনব প্রতারণার চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর বলেন 'এরকম একটি ঘটনা সম্পর্কে ইউপি সদস্যরা অবগত রয়েছে। তবে কেউ এখনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় শাশুড়কে স্বর্ণের কলসি ধরিয়ে দিলেন বৈদ্য জামাতা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান