• Latest News

    কক্সবাজার শহরে মটর সাইকেল দুর্ঘটনায় মুন্না নিহত


    সিবিএন :
    কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার সাবেক কৃতি ফুটবলার ছুরত আলমের ২য় পুত্র আনিছুল আলম মুন্না শনিবার দিবাগত রাত দু’টায় প্রধান সড়কের খুরুস্কুল রাস্তার মাথা এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ---- রাজেউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৪ বৎসর। নিহত মুন্না বঙ্গবন্ধু’র ঘনিষ্ট সহচর খরুলিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম জমাদার ফজল করিমের নাতী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিনের ভাগিনা ও লাইটহাউস কেজি স্কুলের প্রধান শিক্ষিকা, বিশিষ্ট নারীনেত্রী রেবেকা সুলতানা আইরিনের ছোট ভাই। উল্লেখ্য, ২০১৩ সালের ১ জুন কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা মাজার গেইট নামক স্হানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত মুন্নার ছোট বোন, ফুফা, চাচী, ফুফুসহ এই পরিবারের ৭ সদস্য নিহত হয়েছিল।
    জুহুরের নামাজের পর তার নামাজে জানাজা টেকপাড়া মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার শহরে মটর সাইকেল দুর্ঘটনায় মুন্না নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান