আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ভারতের উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার সাতপুলি এলাকা। তবে সমস্যার উৎস কোন ফেইসবুক পোস্ট বা কোনও গুজব নয়। একটি গরুকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সেই এলাকা।
জানা গেছে, অভিযোগের তির সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে। ২৩ বছরের ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলতে থাকে থানার সামনে। ঘটনার প্রত্যক্ষদর্শীকে নিয়ে প্রতিবাদীরা হাজির হয়ে যান থানায়।
এদিকে এই ঘটনার জেরে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। যদিও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে এলাকায় শান্তি বজার রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশবাহিনী।
//সংগৃহীত ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: গরুকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত ভারতের উত্তরাখণ্ড
Rating: 5
Reviewed By: Unknown