• Latest News

    চট্টগ্রামে ৬০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক


    কক্সবার্তা ডেস্ক:
    ৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
    শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটকরা হলেন-চাঁদপুরের মতলব থানার বহরী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমাচ (২৮), একই উপজেলার সরদার কান্দি গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে মো. ওসমান (১৯) ও বরগুনার বেতাগী উপজেলার বকুলতলা গ্রামের শাহজাদা হাওলাদারের ছেলে মো. সাগর (১৬)।
    র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে শহরগামী একটি কাভার্ডভ্যানকে সিটি গেইট এলাকায় থামানোর সংকেত দিলে তা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এমনকি রাস্তার পাশে গাড়িটি রেখে ৩ জন দৌঁড়ে পালিয়ে চেষ্টা করে। র্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে ধাওয়া দিয়ে তাদের আটক এবং কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আকবর শাহ থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে ৬০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান